Posts

স্বামীর ডিভোর্সের খবরে মাহি লিখলেন, আলহামদুলিল্লাহ

Image
  ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। লাইট-ক্যামেরার বাইরে আছেন বছর খানেকের বেশি সময় ধরে। বিয়ের পর স্বামী, সংসার নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন এ নায়িকা। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মাহি অভিনীত সিনেমা ‘বুবুজান’। শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তিনি নিজেই জানিয়েছিলেন গেল বছরের ১২ সেপ্টেম্বর। ঘোষণা দেয়ার সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার অপেক্ষায় এ নায়িকা এসবের মধ্যে নায়িকার জীবনে ঘটে গেল আরেকটি ঘটনা। যেটাকে মাহি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করলেন। ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করার পর হঠাৎ ২০২১ সালের ২৩ মে ৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন মাহি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর একই বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন এই নায়িকা। সে সময় জানা যায়, রাকিব সরকারের আরও একটি স্ত্রী রয়েছে। তার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল কিনা- তা জানা যা...

শীর্ষে পৌঁছেই যে কারণে বিরতি নিলেন সেলেনা

Image
  ইনস্টাগ্রামে নারী তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী সেলেনা গোমেজের। কিছুদিন আগেই কাইলি জেনারকে টপকে শীর্ষ স্থান দখল করেন তিনি। তবে শীর্ষে পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির ঘোষণা দিয়েছেন এই গায়িকা-অভিনেত্রী। সেলেনা তাঁর ভ্যারিফায়েড টিকটক অ্যাকাউন্টের লাইভে এসে এ ঘোষণা দেন। বিরতির কারণ জানিয়ে সেলেনা বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিচ্ছি, কারণ, আমার বয়স ৩০ পার হয়েছে। এসব করার জন্য আমার বয়স একটু বেশিই হয়ে গেছে।’ সেখানে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘সারা বিশ্বের এত ভক্ত ও বন্ধু পেয়ে আমি ধন্য। আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের আমি অনেক ভালোবাসি। আপাতত সবকিছু থেকে বিদায় নিচ্ছি। শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তিনি তাঁর এই ভিডিওতে সরাসরি না বললেও বিরতির জন্য ইঙ্গিতে অভিযুক্ত করেছেন কাইলি জেনার ও হেইলি বিবারকে। মার্কিন গণমাধ্যমের তথ্যানুসারে সেলেনার অভিযোগ, কাইলি জেনার ও হেইলি বিবার সেলেনার ভ্রু নিয়ে উপহাস করেছেন। এ ছাড়া তাঁর কাছের বন্ধু টেইলর সুইফটকে ইঙ্গিত করে অপমানজনক কথা বলেছেন। তবে তাঁর অভিযোগ মানতে নারাজ কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে ল...